ভিডিও বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬, ০৩:১৮ দুপুর

মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ছবি: সংগৃহীত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ডেডিকেটেডলি কাজ করতে হলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘে সময় দিতেই হবে। কিন্তু তার মানে এই নয় যে, তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এবং আমি মনে করি, তাদের দু’জনের সিদ্ধান্তে এটা হবে।

আজ বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ভারপ্রাপ্ত মন্ত্রী কেউ দায়িত্ব নেবেন কিনা প্রশ্নে শামা ওবায়েদ বলেন, আমি এ বিষয়ে অবগত নই। সেটা অবশ্য আমি মনে করি, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। আমরা এই বিজয়টা অর্জন করতে পেরেছি, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে চলবে সেটা তিনি সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জয়লাভ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনন্য এক মাইলফলক।

আরও পড়ুন

শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের যোগ্যতায় এই অর্জন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, জাতিসংঘের পাশাপাশি পুরো বিশ্বই বাংলাদেশের ওপর আস্থা রেখেছে। জিয়াউর রহমান থেকে শুরু করে এখনও বিএনপি কূটনৈতিকভাবে সফল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইবোলা আতঙ্কে চিলি-ডিআর কঙ্গোর প্রস্তুতি ম্যাচ বাতিল

বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

স্কটল্যান্ডে জ্যোতিদের প্রথম জয়

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী