ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬ ০৩:২৫ পিএম

সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কি না, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কি না, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট, ছবি: সংগৃহীত।

ঢাকার মিরপুর-১১ নম্বরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। 

আজ বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটের পক্ষের আইনজীবী হলেন, ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

গত ৩১ মে (রোববার) ঢাকার মিরপুর-১১ নম্বরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল। তবে তিনি ঠিক কবে কী কারণে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়েছে। প্রতিবেদন পেলেই অনেক প্রশ্নের উত্তর মিলবে।

আরও পড়ুন

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, পুরো বাসাটি ছিল নোংরা ও অগোছালো। দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, নুরজাহান বেগম যে বাসায় ছিলেন, সেটা তার মেয়ের বাসা। সেখানে তিনি মেয়ের সঙ্গে থাকতেন। বাসাটি খুব নোংরা ছিল। ওসি আরও বলেন, নুরজাহানের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। মেয়ের জামাতাও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিরুদ্ধে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ

মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে

পুলিশের বিবৃতি: সেই শিবির নেতা অপহরণ নয় আত্মগোপনে ছিলেন

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১-১ গোলের ড্রতে থামল কানাডা-বসনিয়ার রোমাঞ্চকর লড়াই

মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি