ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬ ০৩:২১ পিএম

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। হামলায় বিমানবন্দরের একটি টার্মিনালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েতের কর্তৃপক্ষ।

কুয়েতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল ভবন উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন, তবে তাদের পরিচয় বা আহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় বিমানবন্দরের টি-১ টার্মিনাল ভবন সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কুয়েত কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিমান চলাচল পুনরায় চালুর বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে। সূত্র : আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারাল মেক্সিকো

এক ম্যাচেই ২ লাল কার্ড, ৯ জন নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা

চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সিথোলে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়