ভিডিও বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬, ০১:৫৬ দুপুর

দিল্লিতে রেস্তোরাঁয় ভয়াবহ আগুনে নিহত ২০

দিল্লিতে রেস্তোরাঁয় ভয়াবহ আগুনে নিহত ২০, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় আগুনে অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে লেমন গ্রিন রেস্তোরাঁর বেসমেন্টে আগুন লাগে। এরপরেই ঘটনাস্থলে একাধিক দমকলের গাড়ি পাঠানো হয়।

এক কর্মকর্তা জানিয়েছেন, জরুরি ফোন পাওয়ার পর দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক-রেসপন্স ভেহিকেল এবং অন্যান্য অগ্নিনির্বাপক ইউনিট পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পাঁচতলা ভবনটিতে প্রায় ৪০ জন লোক ছিলেন। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। 

একটি ভিডিওতে দেখা গেছে, আগুন থেকে বাঁচতে কিছু লোক ভবন থেকে লাফিয়ে নিচে নামছেন। হাউজ রানির সরু গলির মধ্যে অবস্থিত ভবনের বেসমেন্টে একটি রেস্তোরাঁ ছিল। 

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দাদের মতে, রেস্তোরাঁটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল এবং প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন বিদেশি নাগরিক। তারা চিকিৎসার জন্য এসেছিলেন। জানা গেছে, আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন।  খবর : এনডিটিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে রেস্তোরাঁয় ভয়াবহ আগুনে নিহত ২০

আজ শোকের সাথে বাংলাদেশেকে দিতে হবে নেপাল পরীক্ষা

মায়ের লাশে পচন, যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের চারদিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী শিশুর লাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু

যানজট নিরসনে বগুড়া শহরকে বাইপাস করে নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ