ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ০৯:১১ রাত

শিশুর জন্মনিবন্ধন না করায় হংকংয়ে দম্পতি গ্রেপ্তার

সংগৃহীত,শিশুর জন্মনিবন্ধন না করায় হংকংয়ে দম্পতি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ের কর্তৃপক্ষ সন্তানের প্রতি অবহেলার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। চীনের প্রশাসনিক এই অঞ্চলে জন্মনিবন্ধন করা বাধ্যতামূলক হলেও তারা সেটি করেননি। ডিএনএ পরীক্ষায়ও অস্বীকৃতি জানিয়েছেন।

মঙ্গলবার হংকংয়ের নিরাপত্তা প্রধান ক্রিস টাং এসব তথ্য জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অবিবাহিত ওই দম্পতির দাবি, দুই মাস আগে তাদের সন্তান জন্ম নেয়। ব্যক্তিগত গোপনীয়তা ও ধর্মীয় কারণে তারা জন্মনিবন্ধনের জন্য প্রয়োজনীয় ডিএনএ পরীক্ষায় অস্বীকৃতি জানিয়েছেন।


তবে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রিস টাং ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি নাকচ করে দেন। তিনি বরং ওই দম্পতিকে সন্তানের প্রকৃত জন্মদাতার প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ, মা বলে দাবি করা নারীটি গর্ভাবস্থায় স্বাস্থ্য পরীক্ষার কোনো নথি দেখাতে পারেননি।

ক্রিস টাং জানান, ওই নারী অন্তঃসত্ত্বা থাকাকালীন কোনো ছবি দিতেও অস্বীকৃতি জানিয়েছেন। তাকে এখন স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে।

আরও পড়ুন

হংকংয়ের আইন অনুযায়ী, শিশুর জন্মের ৪২ দিনের মধ্যে জন্মনিবন্ধন করা বাধ্যতামূলক। শিশু অবহেলার অপরাধে কেউ দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

গ্রেপ্তার হওয়া ওই দম্পতির দাবি, প্রয়োজনীয় নথি ছাড়া সুইডেনে বসবাসের সময় ২০২৩ সালে দেশটির পুলিশ তাদের বড় মেয়েকে নিজেদের হেফাজতে নেয়। সেই মেয়েকে ফেরত পেতে তারা ফেসবুকে প্রচার চালাচ্ছেন। এই প্রচারের কারণে আলোচিত দম্পতিটির গ্রেপ্তারের ঘটনা হংকংয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বউকে ও নিয়ে পালিয়েছে, তাই ওর স্ত্রী আমার’

৪০ জেলায় তাপপ্রবাহ, থাকবে আরও পাঁচদিন

বগুড়ার শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মৃতদেহ রেখে শ্বশুরবাড়ির লোকজন উধাও

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা ঘরে বসে নেই

নওগাঁর নিয়ামতপুরে গৃহবধূর মৃত্যু হত্যার অভিযোগ পরিবারের

চাঁপাইনবাবগঞ্জ থেকে কুষ্টিয়া যাচ্ছিল অস্ত্রের চালান রাজশাহীতে জব্দ