ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬ ১০:১৬ পিএম

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা ঘরে বসে নেই

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা ঘরে বসে নেই

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না করলেও সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ঘরে বসে নেই। ইতিমধ্যেই তারা গণ সংযোগ, উঠান বৈঠক, মত বিনিময় সভা করে যাচ্ছেন। এমনকি ভোটারদের দৃষ্টি কাটতে গুরুত্বপূর্ণ স্থাপনায় টানানো হয়েছে ব্যানার ফেস্টুন লিফলেট।

একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে উপজেলাটি গঠিত। ওই উপজেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৭ হাজার। এলাকাটি বিএনপি’র দুর্গ হিসেবে পরিচিত। তাই সম্ভাব্য প্রার্থী তালিকায় ভোটারদের মুখে মুখে সম্ভাব্য প্রার্থী তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে এরা সবাই বিএনপির। তবে এখন পর্যন্ত ওই উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত মনোনীত কোন প্রার্থীর নাম শোনা যায়নি।

সম্ভাব্য প্রার্থী তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবিব রাজা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জোড়গাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুলু, পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিমু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী রাশেদুজ্জামান হান্নান।

আরও পড়ুন

জাতীয় সংসদ নির্বাচনের পর ভোটারদের মুখে মুখে এখন উপজেলা নির্বাচনের গুঞ্জন উঠেছে। এমনকি হোটেল, রেস্তোরা, চা স্টল, হাট-বাজারগুলোতে খোশ গল্পে মেতে উঠেছে সকল বয়সি মানুষ। তারা এবার সৎ, যোগ্য ও কর্মবীর প্রার্থীকে খুঁজছেন। কাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন-উৎপাদনের ধারা অব্যাহত থাকবে, তা ভেবে দেখছেন।

এদিকে সম্ভাব্য প্রার্থীরা এলাকায় এরই মধ্যে ঈদের আগাম শুভেচ্ছা দিয়ে এলাকার গুরুত্বপূর্ণ স্থান, রাস্তার মোড়ে মোড়ে, হাট-বাজার, রেল স্টেশন, অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ব্যানার ফেস্টুন টানিয়ে দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

‘ব্রাজিল তো ব্রাজিলই’— হাকিমি

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক: সিএমপি কমিশনার

মার্কিন অর্থায়নে ৩০ দেশে ১২০ বায়োল্যাব ভয়ঙ্কর জীবাণু নিয়ে গবেষণার তথ্য ফাঁস

শিশু ও কিশোর অধিকার আইন প্রেক্ষিত কিছু কথা

ব্রাজিলের বিপক্ষে খেলা স্বপ্নের মতো : স্কটল্যান্ড অধিনায়ক