ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬ ০৯:৪৫ পিএম

বগুড়ার শাজাহানপুরে স্কুল ছাত্রী অপহরণ : গ্রেফতার ১

বগুড়ার শাজাহানপুরে স্কুল ছাত্রী অপহরণ : গ্রেফতার ১

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত স্কুলছাত্রী উপজেলার আবু রায়হানের মেয়ে। এ ঘটনায় আবু রায়হান বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করলে রত্না বেগম (৩৮) নামের এক আসামি গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শাহনগর পশ্চিমপাড়া গ্রামের এরশাদুল ইসলামের ছেলে সাকিব হাসান (২০) দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় সাকিব হাসান তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতো।

এক পর্যায়ে গত শুক্রবার রাত ১১টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ির পাশে তার ফুফুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে সাকিব হাসান তার সহযোগিদের সহায়তায় স্কুলছাত্রীকে একটি অটোরিকশায় উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

আরও পড়ুন

এ ঘটনায় আবু রায়হান বাদি হয়ে সাকিব হাসানসহ সাতজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। অপহরণ মামলায় রত্না বেগম নামের এক আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে উল্লেখ করে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১-১ গোলের ড্রতে থামল কানাডা-বসনিয়ার রোমাঞ্চকর লড়াই

মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি

ল্যারিনের দুর্দান্ত গোলে ম্যাচে ফিরল কানাডা, ১-১ সমতায় চলছে খেলা

মালয়েশিয়ায় অভিযানে ৭৯ অভিবাসী গ্রেফতার

পুরো বিশ্বকাপ থেকেই কি ছিটকে যাচ্ছেন নেইমার ?

সীমান্ত হত্যা শূন্যে নামাতে সম্মত বিজিবি-বিএসএফ