ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬ ০৩:২১ এএম

ঠাকুরগাঁওয়ে হিটস্ট্রোকে ছাগল ব্যবসায়ীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে হিটস্ট্রোকে ছাগল ব্যবসায়ীর মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে তীব্র গরম ও প্রখর রোদের মধ্যে ছাগল বিক্রি করতে এসে হিট স্ট্রোকে আযরত আলী ওরফে আজাদ(৫০) নামে এক ছাগল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ছাগলের বাজারে এ ঘটনা ঘটে। নিহত আযরত আলী পীরগঞ্জ উপজেলার ভোমড়াদহ ইউনিয়নের গাড়াধাপ গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ছাগল কেনাবেচার ব্যবসার সাথে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার দুপুরে প্রচন্ড গরমের মধ্যে শিবগঞ্জ বাজারে ছাগল বিক্রির জন্য অবস্থান করছিলেন আযরত আলী। দীর্ঘ সময় প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন

উপস্থিত লোকজন তাকে সহযোগিতার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত তাপমাত্রা ও রোদের কারণে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন ভোমড়াদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল মজিদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দাবি পূরণ হয়েছে, আরও দুটি মানতে হবে : ককরোচ জনতা পার্টি

মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী

সুরের জাদুতে ঢাকার ভক্তদের মাতালেন আতিফ আসলাম

ক্ষমতায় এসে ৩১ দফার প্রতিশ্রুতি রাখেনি বিএনপি

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির