ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬ ০৯:১৫ পিএম

বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাকিল হোসেন (২৮) নিহত ও তার সঙ্গী আশিক আহমেদ (২২) আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত শাকিল ও আহত আশিক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রসুনশিমুলবাড়ী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আত্মীয়র বাড়ি থেকে শাকিল ও আশিক মোটরসাইকেলযোগে ধুনট থেকে শেরপুরের উদ্দেশে রওনা দেন। পথে মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই শাকিল নিহত হন ও আশিক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত আশিককে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

নাকফুল হারিয়ে যাওয়া কি খারাপ কিছু ঘটার ইঙ্গিত?

বাদশাহ-ইশার বিয়ে নিয়ে গুঞ্জন, মুখ খুললেন অভিনেত্রী

নগদের নিয়োগ বিজ্ঞপ্তি, থাকতে হবে স্নাতক পাস

অভিজ্ঞতা ছাড়া আরএফএল গ্রুপে নিয়োগ, ২২ বছর হলেই আবেদন

প্রধানমন্ত্রীর চলাচলের নিরাপত্তার স্বার্থেই অস্থায়ী ইট বিছানো হয়েছিল : মীর শাহে আলম