ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ০৮:২৮ রাত

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা  হয়েছে। নিহত গৃহবধূর বাবার অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়ে মানসিক চাপে পড়ে তার মেয়ে মিতু (২০) আত্মহত্যা করেন।

তিনি সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও এলাকার বাসিন্দা মো. শাহিনুর রহমানের স্ত্রী। এ ঘটনায় নিহতের বাবা দেবার মোহাম্মদ গত রোববার রাতে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় মিতুর স্বামী মো. শাহিনুর রহমান(২৬), শাশুড়ি সাহেরা খাতুন(৫৫) ও শ্বশুর মুসলিম উদ্দীনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৩০ মে বিকেলে টাকা-পয়সা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মিতুকে মারধর করা হয়। এসময় শাশুড়ি-শ্বশুরও তাকে গালিগালাজ ও মানসিক নির্যাতন করেন। একপর্যায়ে মিতু আত্মহত্যার কথা বললে তার স্বামী তাঁকে উস্কানিমূলক কথা বলেন। পরে নিজ শয়নকক্ষে তার মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন

পরদিন সকালে মিতুর মৃত্যুর খবর পেয়ে তার বাবা ও স্বজনেরা ঘটনাস্থলে যাওয়ার পথে জানতে পারেন, মরদেহ থানায় নেওয়া হচ্ছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবারের দাবি, মিতু আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের নির্যাতন ও ঘটনার দিন মানসিক চাপের কারণেই তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কাঠমাণ্ডুতে ১৫ বাংলাদেশি গ্রেপ্তার

চামড়ার বাজারে ‘লাম্পিস্কিন’ তকমা! লোকসানের মুখে দিনাজপুরের মৌসুমি ব্যবসায়ীরা

বগুড়ার দুপচাঁচিয়ায় হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ : মেয়ের সংবাদ সম্মেলন

‘সিনেমার সাফল্য আসলে অনিশ্চিত’- আরিফিন শুভ

বিশ্বজুড়ে মামলার মুখে চ্যাটজিপিটি