ভিডিও বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬, ০২:৪৩ দুপুর

আইসিসি প্রতিনিধিরা সবপক্ষের কথা শুনেছে

আইসিসি প্রতিনিধিরা সবপক্ষের কথা শুনেছে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: আইসিসির দুজন প্রতিনিধি এসেছিলেন বাংলাদেশে। বিসিবিতে গত কিছুদিনে হয়ে যাওয়া নানা ঘটনার বিস্তারিত জানা এবং আসন্ন নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে খোঁজ নেবেন তারা। সেই প্রক্রিয়ায় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেছে দুই সদস্যের প্রতিনিধিদল। সেখানেই আমিনুল ইসলামের পক্ষ থেকে আসন্ন বিসিবি নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার দাবি রাখেন গত বোর্ডের চার পরিচালক।

গতকাল মঙ্গলবার বিকালে আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়— ‘বাংলাদেশের সুপ্রিম কোর্টে অ্যাডহক কমিটির আইনগত বৈধতা বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং একই সঙ্গে সরকারি হস্তক্ষেপের অভিযোগে আইসিসির নিজস্ব তদন্তও চলমান। এ অবস্থায় এমন কোনো নির্বাচনকে বৈধ, স্বাধীন ও স্বায়ত্তশাসিত বিসিবি নির্বাচন হিসেবে গণ্য করা যেতে পারে না।’

আমিনুলদের পক্ষ থেকে প্রতিনিধিদের কাছে প্রস্তাব করা বিবৃতিতে আরও উল্লেখ করা হয়— একটি সুস্পষ্ট জনসম্মুখে বিবৃতি দেওয়া হোক, যাতে পরিষ্কারভাবে উল্লেখ থাকে যে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত আইসিসি প্রতিনিধিদল নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে দেশে আসেনি এবং অ্যাডহক কমিটির আহ্বানে অনুষ্ঠিত কোনো বিসিবি নির্বাচন তদারকি, বৈধতা প্রদান বা অনুমোদনের জন্য তাদের কোনো ম্যান্ডেট দেওয়া হয়নি।বিসিবিও এ ব্যাপারে অস্বীকার করছে না। আইসিসির দুই প্রতিনিধি দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তাভেংওয়া মুকুলানি বিসিবির আগামী নির্বাচনের বৈধতা দিতে এসেছেন, সেটিও অবশ্য বিসিবি দাবি করেনি।

বিসিবির একজন কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেছেন, ‘বিসিবি থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে তারা সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবে। নির্বাচন কমিশনের সঙ্গে দেড় ঘণ্টা মিটিং করেছে। যারা সরে দাঁড়িয়েছে, তাদের সঙ্গেও আলোচনা করেছে। সেই বিবৃতিতে এটাও বলা হয়েছে যে এই প্রতিনিধিদল সব তথ্য সংগ্রহ করবে এবং আইসিসি বোর্ডকে জানাবে। তাহলে ওরা তো নির্ধারিত কাজটাই করেছে এবং বিসিবি আগেই এটি জানিয়েছে। এখন কোনো পক্ষ যদি তাদের কাছে অভিযোগ করে, সেটি তাদের অধিকার, করতেই পারে।’

আরও পড়ুন

বিসিবির ওই সূত্র স্পষ্ট করে জানিয়েছে ৭ জুন বিসিবি নির্বাচন হবেই। যথাযথ প্রক্রিয়া মেনেই অ্যাডহক কমিটিকে দায়িত্ব দিয়েছে এনএসসি।

৭ জুন অনুষ্ঠেয় বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন সামনে রেখে প্রতিনিধিদল সোমবার বিসিবির নির্বাচন কমিশনের সঙ্গে এবং বিসিবির অন্তর্বর্তী কমিটির প্রধান তামিম ইকবাল ও সদস্য ফাহিম সিনহার সঙ্গে আলোচনা করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসি প্রতিনিধিরা সবপক্ষের কথা শুনেছে

রামিসা হত্যা মামলা : আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ

স্মার্টফোনের মতো চার্জ দিয়ে মাঠে গড়াবে ২০২৬ বিশ্বকাপের বল!

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগ প্রতিনিধিদলের সাক্ষাৎ

দিল্লিতে রেস্তোরাঁয় ভয়াবহ আগুনে নিহত ২০

আজ শোকের সাথে বাংলাদেশকে দিতে হবে নেপাল পরীক্ষা