ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬ ০১:৪৮ এএম

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ড. ইউনূসের অভিনন্দন

ছবি, সংগৃহীত, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ড. ইউনূসের অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমান-কে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, এ অর্জন বাংলাদেশের জন্য গৌরবের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ড. খলিলুর রহমানের কূটনৈতিক নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সংহতিতে বাংলাদেশের অবদানেরও স্বীকৃতি এটি।

ড. ইউনূস লেখেন, “অভিনন্দন, ড. খলিল। আপনি আমাদের সবাইকে বাংলাদেশি হিসেবে গর্বিত করেছেন।” তিনি নতুন দায়িত্বে তার সফলতা ও ফলপ্রসূ মেয়াদ কামনা করেন।

আরও পড়ুন

উল্লেখ্য, মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তর-এ অনুষ্ঠিত ভোটে ৯৯ ভোট পেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে আঙ্গুর চাষে সফল আবু হুরায়রা

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির সামনে গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা

নীলফামারীর ডোমারে বসতবাড়িতে গাঁজা চাষ যুবক গ্রেফতার

দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক

পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণা মামলায় আটক ১

মার্কিন সংস্থার ২৮ কোটি টাকার ওষুধ পেল রামেক হাসপাতাল