পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ড. ইউনূসের অভিনন্দন
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমান-কে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, এ অর্জন বাংলাদেশের জন্য গৌরবের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ড. খলিলুর রহমানের কূটনৈতিক নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সংহতিতে বাংলাদেশের অবদানেরও স্বীকৃতি এটি।
ড. ইউনূস লেখেন, “অভিনন্দন, ড. খলিল। আপনি আমাদের সবাইকে বাংলাদেশি হিসেবে গর্বিত করেছেন।” তিনি নতুন দায়িত্বে তার সফলতা ও ফলপ্রসূ মেয়াদ কামনা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তর-এ অনুষ্ঠিত ভোটে ৯৯ ভোট পেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171099