ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২১ মে, ২০২৬ ০১:২৩ এএম

বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে : হাসনাত

ছবি : সংগৃহীত, বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে : হাসনাত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে এবং বিচার বিভাগকে কার্যত আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

বুধবার (২১ মে) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারায় এনসিপির পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সাধারণ মানুষ যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিল, সেই আকাঙ্ক্ষা এখনও জনগণের মনে রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে জনগণের ত্যাগ ও রক্তের বিনিময়ে গঠিত সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে। বিচার বিভাগকে কার্যত আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবের আওতায় আনা হচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার চেয়ে রাজনৈতিক বিবেচনা বেশি গুরুত্ব পাচ্ছে। যোগ্য ও মেধাবীদের উপেক্ষা করে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে, যা শিক্ষাব্যবস্থার জন্য অশনিসংকেত।

আরও পড়ুন

তিনি আরও বলেন, যেকোনো গণআন্দোলনের সূচনা ছোট পরিসর থেকেই হয়। এনসিপিও ছোট পরিসরে যাত্রা শুরু করেছিল। আজ জনগণের সমর্থনে আমরা জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করেছি। আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশাকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা সবাই এই কুমিল্লার সন্তান। মানুষের অধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়েই এনসিপি মাঠে নেমেছে। কুমিল্লার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

আজ নাসির-তামিমার ব্যভিচার মামলার রায়

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন ভারতের

বিশ্বকাপ টিকেটের বরাদ্দ বাতিলের অভিযোগ ইরানের

পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ