ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ১১:১৮ রাত

বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা 

বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা 

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় জামির হোসেন (৩৫) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে গতকাল মঙ্গলবার আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ ঝাঝিড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জামির হোসেন প্রায় ১২ বছর আগে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না। ঘটনার দিন গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী জেমি আক্তারের (৩০) সাথে তর্কবিতর্ক হয়।

এক পর্যায়ে স্ত্রীর ওপর রাগ করে  বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরে দীর্ঘ সময় ধরে বাড়ি না আসায় খোঁজাখুজির এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে লোকমুখে জানা যায়, ঝাঝিড়া মৌজার প্রায় দেড় কিলোমিটার দূরে পোড়াপুকুর নামক স্থানে জৈনক ব্যক্তির আম গাছের ডালে সাথে গামছা পেছিয়ে ঝুলিয়ে আছে।

আরও পড়ুন

এসময় আশেপাশের লোকজনের সহায়তায় ঝুলন্ত অবস্থা থেকে মৃতদেহ নামানো হয়। এ ব্যাপারে তার বাবা আব্দুর রাজ্জাক থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা 

হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফিরল ইসমাইলের মরদেহ

বগুড়া মহাস্থান পশুর হাটে হাসিল আদায় নিয়ে অসন্তোষ ক্রেতাদের

পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই কলেজ শিক্ষার্থী উদ্ধার

রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি