ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ১১:২৯ রাত

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬

ছেলে ও মেয়েদের ক্রিকেটে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

ছেলে ও মেয়েদের ক্রিকেটে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

স্পোর্টস রিপোর্টার : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর অনূর্ধ্ব-১৪ ক্রিকেট ইভেন্টে ছেলে ও মেয়ে বিভাগে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা। আজ বুধবার (২০ মে) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ছেলেদের বিভাগে ৫ রানে রাজশাহী জেলা দলকে এবং মেয়েদের বিভাগে সিরাজগঞ্জ জেলা দলকে ৪ উইকেটে হারায় বগুড়ার মেয়েরা।

রাজশাহী জেলা দলের বিপক্ষে টসে জিতে বগুড়া জেলা ছেলে দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিয়াজ ১৮ বলে ৩০ এবং তাহমিদ ১৪ বলে ১৯ রান করে। আফ্রিদি মাত্র ৪ বলে করে ১০ রান। রাজশাহীর তামজিদ ৩টি এবং তামিম ১টি উইকেট শিকার করে। জবাবে রাহাত ৩১ বলে ৪৮ রানের চমৎকার ইনিংস খেললেও দলের আর কোন ব্যাটসম্যান ক্রিজে দাঁড়াতে পারেনি।

ফলে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ৭৯ রানে থেমে যায় তাদের ইনিংস। বগুড়ার তাহমিদ ৩টি এবং নিরব ২টি উইকেট লাভ করে। অপরদিকে, মেয়েদের ম্যাচে টসে জিতে বগুড়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ৫৫ রান করে সিরাজগঞ্জ জেলা। ওপেনার ফাতেমা দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করে। বগুড়ার তানিয়া একটি উইকেট পায়।

আরও পড়ুন

জবাবে ১৪ বল বাঁকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বগুড়ার মেয়েরা। তাসফিয়া ১৫ এবং তানিয়া অপরাজিত ১৩ রান করে। বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন এবং বিসিবি’র বগুড়া জেলা কোচ রিফাত হাসান মাঠে উপস্থিত থেকে ছেলে ও মেয়েদের খেলা উপভোগ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলে ও মেয়েদের ক্রিকেটে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

নওগাঁর মহাদেবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারিদের প্রশিক্ষণ

বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা 

হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফিরল ইসমাইলের মরদেহ

বগুড়া মহাস্থান পশুর হাটে হাসিল আদায় নিয়ে অসন্তোষ ক্রেতাদের

পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই কলেজ শিক্ষার্থী উদ্ধার