রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর গৌরহাঙ্গা রেলগেটে এই ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগমের স্বামীর নাম রজব আলী। বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে।
জানা যায়, হাসিনা বেগমের মেয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে। নাতনি অসুস্থতার জন্য হাসিনা ১৫ দিন আগে রাজশাহী আসেন। সকালে তিনি সাতক্ষীরা যাওয়ার জন্য বের হন। গৌরহাঙ্গা রেলগেট পার হওয়ার সময় অসতর্কতার কারণে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনাগামী ডাউন লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনরাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্য করুন







