ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৬, ০৮:৩৭ রাত

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর অভিযানকালে মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়িসহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ ৩১ হাজার টাকা।

আজ মঙ্গলবার (১৯ মে) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, ভোমরা, ঘোনা, কাঁকডাঙ্গা, কালিয়ানী, চান্দুড়িয়া ও কুশখালি বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর নামক স্থান হতে ভারতীয় নেশাজাতীয় উইনকোরেক্স কফ সিরাপ,  ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কুলিয়া রোড নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেনু পোনা, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল দাঁতভাঙ্গা মাঠ নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কলিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল খৈতলা নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল কলমোড় নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

আরও পড়ুন

এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কাঁদপুর নামক স্থান হতে ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করে। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

পেলের রেকর্ডে ভাগ বসাতে পারেন নেইমার

ঈদ সালামি আর চাকরির টাকা জমিয়ে বাবার সাথে কোরবানি দিবেন দশম শ্রেণির শিক্ষার্থী

মার্কিন শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টঙ্গীতে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা, আহত ১

হজ করতে দেশ ছাড়ছেন জামায়াত আমির