ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৬, ০৮:১৩ রাত

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৫ দিনের কারাদণ্ড

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৫ দিনের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসে ইভটিজিংয়ের দায়ে রাসেল আহমেদ (৩২) নামে এক যুবককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রাসেল আহমেদ কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর এলাকার ফজলুর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে চলাচলকারী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসে এক নারীর সঙ্গে অসদাচরণ ও ইভটিজিং করেন রাসেল। পরে ঘটনাস্থলে পুলিশসহ উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

আরও পড়ুন

এসময় অভিযুক্ত রাসেল দোষ স্বীকার করলে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ করতে দেশ ছাড়ছেন জামায়াত আমির

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৫ দিনের কারাদণ্ড

পটুয়াখালীতে বিএনপি-জামায়াতের উত্তেজনার মুখে সেতুমন্ত্রী, মঞ্চে না উঠেই ফিরলেন

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন, উত্তর না দিয়েই চলে গেলেন মোদি

ঝালকাঠির রাজাপুরে পরিত্যক্ত অবস্থায় পেনগান উদ্ধার

দীর্ঘ বিরতির পর চতুর্থ মৌসুম নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা