ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৬, ০৭:০৭ বিকাল

জুনের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আসন্ন ৫ম জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আগামী মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী এই সম্মেলনে সঙ্গী হচ্ছেন পুলিশ প্রধান আলী হোসেন ফকির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, আগামী ৫ থেকে ৮ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইজিপিসহ মোট ৫ জন সরকারি সফরে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। তারা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ৫ম জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৫ সদস্যের এই প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত রয়েছেন- পুলিশ সদরের অতিরিক্ত আইজিপি অপারেশন খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ আল-মামুন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া।

আরও পড়ুন

জানা গেছে, এ সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আইনশৃঙ্খলা সহযোগিতা, সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ দমন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ভূমিকা আরও জোরদার করা এবং আধুনিক পুলিশিং ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পুলিশ বাহিনীর সক্ষমতা ও অভিজ্ঞতা তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হতে পারে।

২০২৬ সালের ৭ থেকে ৮ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধান শীর্ষ সম্মেলন (ইউএনসিওপিএস ২০২৬) অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, পুলিশ প্রধান এবং আঞ্চলিক ও পেশাদার পুলিশিং সংস্থাগুলোর ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। জাতীয় ও জাতিসংঘ পুলিশিংয়ের একীভূতকারী শক্তি এবং সক্ষমকারী ভূমিকার মাধ্যমে সবার জন্য আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন শক্তিশালী করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করাই হলো এ সম্মেলনের উদ্দেশ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠির রাজাপুরে পরিত্যক্ত অবস্থায় পেনগান উদ্ধার

দীর্ঘ বিরতির পর চতুর্থ মৌসুম নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাক্ষাৎ

সাবেক ডিবিপ্রধান হারুনসহ ২ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় জঙ্গিদের বাসা— ফজলুর রহমানের মন্তব্যে যা বললেন ঢাবি উপাচার্য