ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৬, ০৫:৫৪ বিকাল

খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে: পানিসম্পদ মন্ত্রী

খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে: পানিসম্পদ মন্ত্রী

‎পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন ও পুনঃখনন, পানির প্রবাহ বৃদ্ধি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, টেকসই পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা, জলবায়ু ঝুঁকি মোকাবেলা করে কৃষি ও কৃষকের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করছে সরকার।
আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ম্যানেফেস্টু টু অ্যাকশন: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ নির্বাচনী ইশতেহারে পানি, নদী ও কৃষি অঙ্গীকার ও তার বাস্তবায়ন ডায়ালগে বক্তৃতায় এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী। এসময় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
‎মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। খাল খননের সাথে খালের অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
‎ছাত্র রাজনীতি প্রসঙ্গে এ্যানি চৌধুরী বলেন মেধাবীরা ছাত্র রাজনীতিতে এলে যোগ্য নেতৃত্ব ও দেশের সুফল বয়ে আনতে পারবে। জাতীয় কল্যাণ ও জনস্বার্থে মেধাবীদের ছাত্র রাজনীতিতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেন মন্ত্রী।
‎মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প পাশ হয়েছে। পদ্মা ব্যারেজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং নদীতে নাব্যতা ফিরে আসবে। তিস্তা মহাপরিকল্পনার বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা সমাপ্ত হলে সহসাই প্রকল্প অনুমোদন হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
 
এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল হান্নান মাসুদ, সিইজিআইএস এর নির্বাহী পরিচালক মো. মোতালেব হোসেন সরকার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে: পানিসম্পদ মন্ত্রী

চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

লোহাগাড়ায় দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ

বালিয়াডাঙ্গায় ডোবার পানিতে ডুবে ফুপু-ভাতিজার মৃত্যু

বরিশালে বিআইডব্লিউটিএ দপ্তরে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান