ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৬, ০৪:৩৫ দুপুর

বালিয়াডাঙ্গায় ডোবার পানিতে ডুবে ফুপু-ভাতিজার মৃত্যু

বালিয়াডাঙ্গায় ডোবার পানিতে ডুবে ফুপু-ভাতিজার মৃত্যু

মাগুরা সদরের বজ্রুক শ্রীকুণ্ঠি বালিয়াডাঙ্গা এলাকায় ডোবার পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই এলাকার লিটন মিয়ার মেয়ে নুসরাত (৭) এবং জামাল উদ্দিনের ছেলে নাঈম (৬)। সম্পর্কে তারা ফুপু-ভাতিজা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে বাড়ির উঠানে খেলা করছিল দুই শিশু। হঠাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবার ধারে শিশু দুটির স্যান্ডেল দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে তারা ডোবায় নেমে খোঁজ করতে থাকেন।

কিছুক্ষণ পর ডোবার পানির ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. ইমরান হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গায় ডোবার পানিতে ডুবে ফুপু-ভাতিজার মৃত্যু

বরিশালে বিআইডব্লিউটিএ দপ্তরে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তরে রাজি ইরান

কোরবানির হাট: ধর্মীয় উৎসবের প্রাণচঞ্চল অর্থনীতি

মেহেরপুরে হেরোইনসহ দুই কারবারি আটক

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার