নলছিটিতে অধ্যক্ষের ঘুষিতে দাঁত পড়ে গেল কম্পিউটার অপারেটরের
ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে।
আজ সোমবার (১৮ মে) বেলা ১১ টার দিকে উপজেলার কাঠিপাড়া এলাকায় অবস্থিত প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান তার প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর মো.ওয়াহিদুজ্জামানের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছেন।
ভুক্তভোগী কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামান জানান, কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান তার কাছ থেকে ২০২৫ সালের কোরবানির পরে ২০,০০০ টাকা ধার নেন। ধারের টাকা ফেরত চাইলে অধ্যক্ষ তা না দিয়ে ৬-৭ মাস ঘুরান।
এক পর্যায় মাস তিনেক আগে তার পাওনা টাকা পরিশোধ করেন অধ্যক্ষ। বিষয়টি কলেজের অন্যান্য শিক্ষক ও স্ট্যাফরা জেনে যান। এতে ক্ষিপ্ত হয়ে ওই অধ্যক্ষ গতকাল সোমবার তাকে কলেজের অফিস কক্ষে ডেকে নিয়ে টাকা ধার নেওয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন।
একপর্যায়ে তিনি (অধ্যক্ষ) ক্ষিপ্ত হয়ে তার (কম্পিউটার অপারেটরের)মুখে কয়েকটি ঘুষি মারেন।
আরও পড়ুনএতে তার দুটি দাঁত ভেঙে পড়ে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন। আহত অবস্থায় তিনি ঝালকাঠি সদর হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
তিনি আজ মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসা নিতে যাচ্ছেন।
এদিকে অভিযুক্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান বিষয়টি স্বীকার করে জানান, আমি একটু উত্তেজিত হয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে। এটা আমার ভুল হয়েছে। এ জন্য আমি দুঃখিত। কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাহেব অভিযোগের বিষয়টি ফয়সালা করবেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
-6a0c30ee1591f_medium_1779185947.jpg)
_medium_1779185649.jpg)






