মেহেরপুরে হেরোইনসহ দুই কারবারি আটক
মেহেরপুরে সাড়ে ছয় গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২) সিপিসি- মেহেরপুর ক্যাম্প।
আটকরা হলেন, মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের মৃত লাভলু শেখের ছেলে মিজানুর শেখ (৫৫) ও গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত আফছার আলীর ছেলে মনিরুল ইসলাম (৫২)।
আজ মঙ্গলবার (১৯ মে) বেলা ১২টার দিকে র্যাব সদস্যরা সদর উপজেলার সীমান্তবর্তী সোলমারি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আরও পড়ুনএসময় হেরোইন পরিবহনের কাজে ব্যাবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইলফোন উদ্ধার করা হয়।
র্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুরের স্কোয়ার্ড কমান্ডার এএসপি হান্নান হাওলাদার এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1779183977.jpg)







