ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৬, ০১:৫৬ দুপুর

গাইবান্ধায় পিকআপ ভ্যান-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত 

গাইবান্ধায় পিকআপ ভ্যান-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও চারজন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ঠাকুরের দীঘি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন-ইজিবাইকচালক ফরিদ মিয়া (৫০), যাত্রী রোস্তম আলী (৩০)। নিহত ফরিদ মিয়া সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ছাতনাবাড়ী গ্রামের পাতা মিয়ার ছেলে। অন্যদিকে রোস্তম আলী সদর উপজেলার আনালের তারী গ্রামের মাসুদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর বাজার থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক জেলা শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকচালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ইজিবাইকের আরও চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় পিকআপ ভ্যান-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত 

কেন এখন সবার মুখে মুখে - ‘কী রাগ করলা?’

বিগত সরকারের উদাসীনতার কারণে হামের বিস্তার ঘটেছে : তথ্যমন্ত্রী

‘হামলা করলে রক্তস্নান হবে’, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি কিউবার

২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা হিজবুল্লাহর