ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৬ ১২:৫৮ পিএম

নতুন ডিজাইনের ৫ টাকার নোট ছাড়লো সরকার 

নতুন ডিজাইনের ৫ টাকার নোট ছাড়লো সরকার, ছবি: সংগৃহীত।

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকা মূল্যমানের কারেন্সি নোট বাজারে ছেড়েছে সরকার। আজ মঙ্গলবার (১৯ মে) থেকে নতুন এ নোট প্রচলনে আনা হয়েছে। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার সইকৃত নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের এই ৫ টাকার নোট মুদ্রণ করা হয়েছে। 

অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এটি সরবরাহ করা হবে। নতুন নোটটির আকার ১১৭ মিলিমিটার ও ৬০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। নোটের সম্মুখভাগের বাম পাশে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি রয়েছে। এছাড়া মাঝখানে জাতীয় ফুল শাপলার প্রস্ফুটিত নকশা সংযোজন করা হয়েছে। নোটের পিছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি। নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ সম্বলিত জলছাপ, যার নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ  ‘৫’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম রয়েছে।

নোটের বাম পাশে ২ মিলিমিটার প্রশস্ত নিরাপত্তা সুতা সংযুক্ত করা হয়েছে, যা আলোর বিপরীতে স্পষ্ট দেখা যাবে। এছাড়া সম্মুখভাগের নিচের অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে অসংখ্য BANGLADESH লেখা মুদ্রিত রয়েছে। নতুন ৫ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে।

আরও পড়ুন

এদিকে, মুদ্রা সংগ্রাহকদের জন্য নিয়মিত নোটের পাশাপাশি ৫ টাকার ‘স্পেসিমেন’ বা নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে। বিনিময়যোগ্য নয় এমন এ নমুনা নোট বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীন হাসপাতাল কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

সমকামী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

বগুড়াসহ দেশের ১৭ জেলায় রাতেই ঝড়ের আশঙ্কা

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি জেলে নিখোঁজ

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

‘ব্রাজিল তো ব্রাজিলই’— হাকিমি