ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৬, ১২:১৭ রাত

মোহাম্মদপুরে সড়কে মিললো মানুষের মাথার খুলি-হাড়

ছবি : সংগৃহীত, মোহাম্মদপুরে সড়কে মিললো মানুষের মাথার খুলি-হাড়

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির নিচে খুঁড়ে মানুষের মাথার খুলিসহ হাড়ের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, আজ সোমবার বেলা তিনটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কাদেরাবাদ হাউজিংয়ের ২ নম্বর সড়কের সি ব্লকের ৭ নম্বর বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির গোড়া থেকে মাথার খুলিসহ বিভিন্ন হাড়ের অংশবিশেষ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হাড়ের যে অংশগুলো উদ্ধার করা হয়েছে, তা থেকে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি কারা সেখানে হাড়গুলো ফেলে গেছে, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে সড়কে মিললো মানুষের মাথার খুলি-হাড়

৬ ব্যাংক থেকে ১০০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

বগুড়ায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ শুরু

দিনাজপুরের ঘোড়াঘাটে কোরবানির পশু বিক্রি নিয়ে সতর্ক অবস্থানে প্রাণিসম্পদ দপ্তর

বগুড়ার ব্যবসায়ী রাহুলের আত্মহত্যা প্ররোচনার অভিযোগে সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে রক্তমাখা চিঠি দিয়ে ডাকাতির হুমকি