হামে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৯৪ জন
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪০৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯১১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে ৮৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫৬ জনে।
আরও পড়ুনপ্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪২ হাজার ৮৬৮ জন। এর মধ্যে নিবিড় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৮ হাজার ৯৮০ জন।
বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকায় টিকাদান কর্মসূচি ও জনসচেতনতা আরও জোরদার করা জরুরি হয়ে পড়েছে। উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। উৎসবের এই সময়ে জনসমাগম বৃদ্ধির ফলে সংক্রমণের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1779112387.jpg)
_medium_1779111796.jpg)
