রংপুরের মিঠাপুকুরে বিষ প্রয়োগে দুইটি গাভী হত্যার অভিযোগ
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে বিষ প্রয়োগ করে এক নারীর ২টি গাভী মেরে ফেলা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শালমারা বিরাহিমপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
জানা যায়, বিরাহিমপুর গ্রামের গৃহবধূ বিউটি রাণী এক জোড়া গাভী লালন পালন করে আসছিলেন। গত বুধবার রাতে কে বা কারা শত্রুতায় গো- খাদ্যের সাথে বিষ মিশিয়ে রাখেন। বিষ মেশানো খাদ্য খেয়ে ওই রাতেই গাভী দু’টি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন বিউটি রাণীর ছেলে সাধন চন্দ্র।
তিনি জানান, ঘটনার রাতে তার মা বাড়িতে ছিলেন না। ঘোড়াঘাট উপজেলার করতোয়া পাড়া গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তিনি গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে শালমারা বাজার থেকে বাড়িতে ফিরে রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন।
আরও পড়ুনরাত ১০টার দিকে গাভীর হাক ডাক শুনে গোয়াল ঘরে গিয়ে দেখেন গাভী দু’টি মাটিতে পড়ে ছটফট করছে। এসময় তিনি ফাঁস লেগেছে ধারণা করে গলার রশি কেটে দেন। কিন্তু গাভী দু’টি বাঁচাতে পারেননি। গোয়াল ঘরে এক ধরনের দুর্গন্ধ ছড়ালে তিনি খাবার দেওয়া পাত্রে সবুজ রঙের পদার্থ ভাসতে দেখেন। এতেই তিনি ধারণা করছেন বিষক্রিয়ায় গাভী দুটি মারা গেছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার উপ-পুলিশ পরিদর্শক নুর আলম জানান, অভিযোগটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন







