ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৬, ০৯:৩০ রাত

বগুড়ার কাহালুতে পীরের মাজারে যাওয়ার ঢালাই রাস্তার উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

বগুড়ার কাহালুতে পীরের মাজারে যাওয়ার ঢালাই রাস্তার উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু কাহালু থানা সংলগ্ন শাহ্ সুফি হযরত সৈয়দ কালু পীর(রহ:) এর মাজারে যাতায়াতের জন্য নব-নির্মিত (সিসি ও এইচবিবি) ঢালায় করা রাস্তার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (৮ মে) বাদ জুমা রাস্তার উদ্বোধন করেন কাহালু-নন্দীগ্রাম এলাকার এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, কাহালু থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র মো: আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন,আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া,প্রভাষক মো.শাহাবুদ্দিন,পৌর যুবদলের খোকন খান, পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল বাশার,উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম। রাস্তা উদ্বোধন শেষে এমপি সৈয়দ কালু পীর (রহঃ)এর কবর জিয়ারত করেন।

আরও পড়ুন

উল্লেখ্য,কাহালু পৌরসভার অধীনে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ৪ নং ওয়ার্ডের কাহালু থানা সংলগ্ন কাহালু-মালঞ্চা সড়ক থেকে মাজার পর্যন্ত ১২০ মি: দৈর্ঘ্য এ রাস্তাটি নির্মাণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে ইসরায়েলের গোপন ঘাঁটি ছিল আজারবাইজান

শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

পুশইন ঠেকাতে মেহেরপুর সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত