ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৯ জুন, ২০২৬ ০২:২৩ এএম

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

ছবি : সংগৃহীত, ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ছেলের ঐতিহাসিক পারফরম্যান্স এবার গ্যালারিতে বসেই উপভোগ করতে পারবেন জোসিমার দিয়াস ভোজিনহার মা। ভিসা ও আর্থিক জটিলতায় প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রে যেতে না পারলেও সব বাধা কাটিয়ে কেপ ভার্দের গোলরক্ষকের মাকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

স্পেনের বিপক্ষে ৪০ বছর বয়সী ভোজিনহা দুর্দান্ত পারফরম্যান্স করে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করেন এবং বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলকে গোলশূন্য ড্রয়ে আটকে দিতে বড় ভূমিকা রাখেন। ম্যাচ শেষে তিনি সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন। তবে আনন্দের মাঝেও আবেগাপ্লুত হয়ে জানান, ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে তার মা আনা কান্দিদা এভোরা মাঠে বসে তার খেলা দেখতে পারেননি।

ভোজিনহার সেই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। প্রাইয়ায় অবস্থিত মার্কিন ভিসা টিম এভোরার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেয় এবং পরে তার যুক্তরাষ্ট্র সফরের অনুমোদন নিশ্চিত করা হয়।

আরও পড়ুন

ফলে আগামী সোমবার মায়ামিতে বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের ম্যাচটি গ্যালারিতে বসে দেখতে পারবেন ভোজিনহার মা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, সব নীতি, প্রক্রিয়া ও মানদণ্ড অনুসরণ করেই তার ভ্রমণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় কেপ ভার্দেসহ কয়েক ডজন দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ডের শর্ত রাখা হয়েছিল। পরে বিশ্বকাপের টিকিটধারীদের জন্য সেই শর্ত প্রত্যাহার করা হলেও উচ্চ ভ্রমণ ব্যয়ের কারণে শুরুতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা বাদ দিতে বাধ্য হয়েছিলেন আনা কান্দিদা এভোরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

প্রথমার্ধে গোলের দেখা নেই, সমতায় সুইজারল্যান্ড-বসনিয়া

দেশে আবারও ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

মোটেই সহজ ছিল না, সমালোচনাকারীরা খারাপ মানুষ: ট্রাম্প

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

মধ্যরাতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে আটকা মানুষ