ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৯ জুন, ২০২৬ ০২:৪১ এএম

চট্টগ্রাম বিমানবন্দরে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

ছবি : সংগৃহীত, চট্টগ্রাম বিমানবন্দরে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

দুবাইয়ে যাওয়ার আগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে বিমানবন্দরের যাত্রী বহির্গমন লাউঞ্জে কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমস, এনএসআই ও ডিজিএফআইয়ের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ আবু বক্কর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট বিজি-১৪৭-এর যাত্রী ছিলেন।

অভিযানের সময় তার হ্যান্ড লাগেজ তল্লাশি করে ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ২ লাখ ৫৩ হাজার ৬৬৫টি আমিরাতি দিরহাম এবং ৪ হাজার ৭৯০টি ওমানি রিয়াল।

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তিনি বিমানবন্দর কাস্টমস ও পতেঙ্গা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার, নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিমানবন্দরে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

প্রথমার্ধে গোলের দেখা নেই, সমতায় সুইজারল্যান্ড-বসনিয়া

দেশে আবারও ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

মোটেই সহজ ছিল না, সমালোচনাকারীরা খারাপ মানুষ: ট্রাম্প

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই