পঞ্চগড়ে বালু উত্তোলনের সময় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় বালু উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকার চিলকা নদীতে বালু উত্তোলনের সময় মর্টার শেলটি পান শ্রমিকরা। মূল্যবান সম্পদ ভেবে তারা প্রথমে বিপজ্জনক বস্তুটি বাড়িতে নিয়ে যান।
পুলিশ জানায়, ওই এলাকার শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম মর্টার শেলটি বাড়িতে নিয়ে আসার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। একপর্যায়ে তারা বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির কাছে সড়কের পাশে মর্টার শেলটি ফেলে রেখে যান। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল মর্টার শেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুনসদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বালু পাথর উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি পাওয়া যায়। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা করে মর্টার শেলটি নিষ্ক্রিয় করবেন।
মন্তব্য করুন







