ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৬ ০৯:৩৬ পিএম

হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে দাদির মৃত্যু

হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে দাদির মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে নাতির ছোড়া হাঁসুয়ার আঘাতে দাদি মর্জিনা বেগমের(৫০) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মোকাব্বের আলীর স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। পরিবারের দাবি, আগের দিন একটি কুকুর তাদের হাঁসের বাচ্চা খেয়ে ফেলেছিল। ঘটনার দিন একই কুকুর আবারও হাঁসের বাচ্চা ধরতে এলে মর্জিনা বেগমের সাত বছর বয়সী নাতি আলিফ সেটিকে তাড়াতে হাঁসুয়া ছুড়ে মারে।

তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিটকে গিয়ে দাদি মর্জিনা বেগমের পেটে বিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, নিহতের পরিবারের কোনো দাবি না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী

সন্ধ্যার মধ্যে দেশের ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কবার্তা

প্রশাসন ক্যাডারের ১২ কর্মকর্তাকে বদলি

স্থানীয় সরকার নির্বাচনে জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি এনসিপির

ওয়ারীর শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেপ্তার

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত