জঙ্গল সলিমপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী আবুল কাশেম ওরফে ‘নলা কাশেম’কে (৪৩) গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খুন, ধর্ষণসহ ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া আবুল কাশেম জঙ্গল সলিমপুরে অভিযানে সময় র্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামি।
আজ বুধবার (২২ এপ্রিল) রাতে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিনের প্রচেষ্টায় ‘ক্রাইম জোন’ হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তবে সম্প্রতি নলা কাশেমের নেতৃত্বে একটি সশস্ত্র চক্র পুনরায় ওই এলাকায় আধিপত্য বিস্তার ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল।
আরও পড়ুনসীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সংগঠিত হামলার প্রস্তুতি নিলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত তাদের আস্তানা ঘিরে ফেলেন। একপর্যায়ে সাঁড়াশি অভিযানে নলা কাশেমকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে তার সহযোগীরা অন্ধকার ও জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন জানান, জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনও অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। জঙ্গল সলিমপুর এলাকাকে স্থায়ীভাবে সন্ত্রাসমুক্ত রাখতে এবং আইনের শাসন নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1776938640.jpg)
_medium_1776936730.jpg)

_medium_1776936528.jpg)



