ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:১৯ পিএম

চলতি মৌসুমে একাধিক শিরোপা জয়ের হাতছানি রোনালদোর সামনে

চলতি মৌসুমে একাধিক শিরোপা জয়ের হাতছানি রোনালদোর সামনে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবে আল নাসরে এসে ক্রিস্টিয়ানো রোনালদো গোলের মাইলফলক ছুঁতে পারলেও কোনও ট্রফি ছুঁতে পারেননি। এবার মরুর বুকে সেই আক্ষেপ দূর করার দারুণ সুযোগ এসেছে। এএফসি চ্যাম্পিয়নস লিগ টু’র সেমিফাইনালে কাতারের আল আহলিকে বুধবার ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে আল নাসর। 

৪১ বছর বয়সী রোনালদো ৭৮ মিনিট মাঠে থেকেও গোল করতে পারেননি। কিন্তু খেলেছেন নিজের সর্বোচচ্চটা দিয়ে। ১৭ মে রিয়াদে হতে যাওয়া ফাইনালে আল নাসরের প্রতিপক্ষ জাপানের গাম্বা ওসাকা। আল নাসরের হয়ে হ্যাটট্রিক করেছেন ফরাসি তারকা কিংসলে কোমান। অপর দুটি গোল অ্যঞ্জেলো গাব্রিয়েল ও আবদুল্লাহ আল হামদানের। 

আরও পড়ুন

ম্যাচ শেষে রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোপা জয়ের প্রত্যয় জানিয়ে লিখেছেন,‘দলের জন্য গর্বিত। অপেক্ষা করছে ফাইনাল।’ সৌদি প্রো লিগেও আল নাসর শীর্ষে। লিগের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগ টু, সৌদি সুপার কাপ, এশিয়ান সুপার কাপ জয়ের হাতছানি এখন রোনালদোর সামনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ

গাজীপুরে বাস উল্টে ২৪ শিক্ষার্থী আহত

এক কোটি কর্মসংস্থানের নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর