ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০৩:৩০ দুপুর

মাদারীপুরে ধারের টাকা ফেরতকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

মাদারীপুরে ধারের টাকা ফেরতকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

মাদারীপুরে ধার নেওয়া টাকা ফেরত সংক্রান্ত বিরোধের জেরে শান্ত সরদার (২৪) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকার ভেড়া টুইন্নার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত শান্ত সরদার পূর্ব রাস্তি গ্রামের হযরত আলী সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত সরদার পূর্বে আকাশ নামের এক ব্যক্তির কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা ফেরত দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। অভিযোগ রয়েছে, মীমাংসার পরও পূর্ব পরিকল্পিতভাবে বুধবার রাতে শান্ত সরদার টাকা পরিশোধ করতে যাওয়ার পথে আকাশ, আরিফ, মেহেদীসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন তার পথরোধ করে। এসময় তারা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায় এবং হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি হাসপাতাল ত্যাগ করেন।

আরও পড়ুন

হাসপাতাল পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক বলেন, আহত অবস্থায় শান্ত সরদারকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি থানাকে অবগত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে ধারের টাকা ফেরতকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডা. শফিকুর রহমান

শান্ত-লিটনের ব্যাটে লড়াকু পুঁজি বাংলাদেশের 

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাধীনতার ৫৫ বছরেও দেশ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি : সেনাপ্রধান