ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ১২:৩১ রাত

দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

ছবি: সংগৃহীত, দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

পঞ্চগড়ে দুই কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। আজ বুধবার সকালে উপজেলা সদরের গড়িনাবাড়ী ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্তের মেইন পিলার ৪১৭-এর ৯ নম্বর সাব-পিলার এলাকা থেকে তাদের ধরে নেওয়া হয়।

বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের নিয়ে যায়। এ ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় বিজিবি।

স্থানীয়রা জানায়, আটোয়ারী এলাকার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪) মিস্ত্রিপাড়া সীমান্ত এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। আজ বেলা ১১টার দিকে ওই সীমান্তে ভারতীয় অংশের কাছে গেলে বিএসএফের মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিএসএফকে অবগত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া ক্যাম্পের সদস্যরা। ধরে নিয়ে যাওয়া দুই কিশোরকে ফেরাতে  ওই সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে বলে সীমান্ত সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন সবার মুখে মুখে ‘রাগ করলা?’ কে এই ভাইরাল ঈমান আলী?

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

বগুড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

জয়পুরহাটের আক্কেলপুরে অরক্ষিত রেলক্রেসিং যেন মৃত্যুর ফাঁদ  

জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য

শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর