ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ১২:২৩ রাত

দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে আলোচনায় বসতে রাজি বিএনপি

ছবি: সংগৃহীত, দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে আলোচনায় বসতে রাজি বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো গঠনমূলক আলোচনায় অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সংসদ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা শহীদদের আত্মত্যাগ ও জনগণের প্রত্যাশার ভিত্তিতে প্রতিষ্ঠিত। তিনি উল্লেখ করেন, আলোচিত বিষয়টি শুধু বাংলাদেশের জন্য নয়, বর্তমান বিশ্ব রাজনীতি ও পরিস্থিতির প্রেক্ষাপটে সমগ্র বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ এবং এটি একটি বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থ রক্ষার প্রশ্নে সব দল একমত। বিরোধী দলের পক্ষ থেকে যৌথ আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি জানান, সরকার তাদের আমন্ত্রণ জানাবে এবং উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করবে।

আরও পড়ুন

তারেক রহমান বলেন, দেশের কল্যাণে যেকোনো বাস্তবসম্মত প্রস্তাব গ্রহণ ও তা নিয়ে আলোচনা করতে বিএনপি সব সময় প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, সংসদের যে পক্ষেই থাকুক না কেন, জনগণের স্বার্থ রক্ষাই সকলের প্রধান দায়িত্ব, এবং সে লক্ষ্যেই সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে আলোচনায় বসতে রাজি বিএনপি

গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং

ভুয়া পরিচয়ে চাকরি করে ৩৭ লাখ টাকা আত্মসাৎ অবশেষে দুদকের হাতে ধরা

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু মাহতাব হত্যাকাণ্ড বাবা-চাচার পাল্টাপাল্টি অভিযোগ

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু