ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ১০:০৩ রাত

চট্টগ্রামের ‘গুপ্ত’ স্লোগান নিয়ে উত্তেজনা ছড়াল সংসদে

চট্টগ্রামের ‘গুপ্ত’ স্লোগান নিয়ে উত্তেজনা ছড়াল সংসদে

জাতীয় সংসদে ‘গুপ্ত’ শব্দ এবং চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও বাদানুবাদ হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে তীব্র বাদানুবাদ ও বাকযুদ্ধ হয়।

আলোচনায় অংশ নিয়ে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করেন, সরকারকে নাজেহাল করতে বিরোধী দল নানামুখী চক্রান্ত চালাচ্ছে।

তিনি বলেন, সংসদে বিরোধী দলের সদস্যরা যে আচরণ দেখাচ্ছেন, তাতে প্রতীয়মান হচ্ছে যে তারা আগামী দিনে দেশে সুষ্ঠু ধারার রাজনীতি চলতে দিতে চায় না।

চট্টগ্রাম সিটি কলেজের সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, ছাত্রদলের কী অপরাধ ছিল? তারা শুধু ‘গুপ্ত’ শব্দটি উচ্চারণ করেছে এবং লিখেছে। এই একটি শব্দকে কেন্দ্র করে তাদের ওপর হামলা চালিয়ে মূলত গণতন্ত্রের ওপর আঘাত করা হয়েছে। যারা ৭১ সালের স্বাধীনতা এবং বাংলাদেশের উন্নয়ন মেনে নিতে পারেনি, তারাই আজ সদ্যজাত এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

 

বিরোধী দলকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আমাদের যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা আঙুল চুষবে না। কোনো চক্রান্ত হলে তারা বসে থাকবে না, রাজপথে প্রতিবাদ করবে।

আরও পড়ুন

সরকারদলীয় সংসদ সদস্যের বক্তব্যের কড়া প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি আব্দুল ওয়াদুদ ভুঁঞার বক্তব্যকে ‘অসংসদীয়’ ও ‘উসকানিমূলক’ হিসেবে অভিহিত করে তা সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার দাবি জানান।

শফিকুর রহমান বলেন, একজন সংসদ সদস্য সংসদের ভেতরে দাঁড়িয়ে যেভাবে হুমকির ভাষায় কথা বললেন, তাতে আমরা স্তম্ভিত ও মর্মাহত। তিনি কি জনগণকে বিশৃঙ্খলার দিকে উসকে দিচ্ছেন? ‘জনগণ বসে থাকবে না’ এমন কথা বলে তিনি সংঘাতের ইঙ্গিত দিচ্ছেন, যা কোনোভাবেই সংসদীয় আচরণ নয়।

তিনি আরও বলেন, বিরোধী দলের কণ্ঠরোধ করার চেষ্টা এবং এ ধরনের মারমুখী বক্তব্য সুস্থ গণতন্ত্রের পরিপন্থি।

উল্লেখ্য, চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদলের একটি দেওয়াল লিখন বা স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই স্লোগানে ‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করা হয়েছিল, যা নিয়ে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছিল। আজ সংসদে সেই ইস্যুতেই দুই পক্ষের মধ্যে তুমুল বিতর্ক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের ‘গুপ্ত’ স্লোগান নিয়ে উত্তেজনা ছড়াল সংসদে

‘কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পেপ্যাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার’

বগুড়ার গাবতলীতে গাঁজাসহ গ্রেফতার ৩ জনকে কারাদন্ড

বগুড়ায় ব্যবসায়ী আল আমিন হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

‘ইনশাআল্লাহ’ বলে আলোচনায় অ্যান হ্যাথাওয়ে

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেফতার ১