ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ০৯:৫০ রাত

বগুড়ায় ব্যবসায়ী আল আমিন হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

ছবি : নিহত নিউ মার্কেটের ব্যবসায়ী আল আমিন

কোর্ট রিপোর্টার : চাঁদার দাবিতে পূর্ব শক্রতার জের ধরে বগুড়া নিউ মার্কেটের ব্যবসায়ী আল আমিন হত্যা মামলার হাজতি আসামি আবু খায়েরের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন। হাজতি আসামি আবু খায়ের শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দীর আব্দুল বারীর ছেলে।

উল্লেখ্য, শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দির আফছার আলীর ছেলে ও বগুড়া নিউ মার্কেটের লেইস কাপড়ের ব্যবসায়ী আল আমিনের সাথে এই মামলার আসামিদের বিরোধ চলে আসছিলে।

গত বছরের ২৮ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে আল আমিন দেড় লাখ টাকা ব্যাগে নিয়ে ব্যবসার জন্য যাবার সময় ভাদাইকান্দির জনৈক জহুরুলের বাড়ির কাছে আসামিরা তার পথরোধ করে চাঁদার দাবিতে লোহার রড ও হকিস্টিক দিয়ে মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

আহত আল আমিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর ২ আগস্ট রাত ১০টার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে নিহত আল আমিনের চাচা জাহিদ হাসান বাদি হয়ে ওই আসামিসহ ১৩ জনের নাম উল্লেখ করে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. ইমান উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ব্যবসায়ী আল আমিন হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

‘ইনশাআল্লাহ’ বলে আলোচনায় অ্যান হ্যাথাওয়ে

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেফতার ১

বগুড়া সিটির প্রশাসক ও মেয়র হতে প্রচারণায় অর্ধ ডজন নেতা

প্রকাশ পেয়েই সাড়া ফেলেছে ‘আমরা বেশি গরীব’

পেট্রল-ডিজেলের দাম কমালো চীন