বগুড়ার জি এ এন্টারপ্রাইজ থেকে ১৭৫ কেজিপলিথিন জব্দ
স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের রাজা বাজারের জি এ এন্টারপ্রাইজ নামের একটি দোকানে আজ বুধবার (২২ এপ্রিল) মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক ১৭৫ কেজি পলিথিন জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক অনুসারে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং এই জরিমানা করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ মোবাইল কোর্টের নেতৃত্ব প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো: মাহমুদুল হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
মন্তব্য করুন


_medium_1776869841.jpg)






