ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬ ০৯:০২ পিএম

টানা স্টেজ শো’তে লিজা

সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা।

বিনোদন ডেস্ক ঃ স্টেজ শো, নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। পহেলা বৈশাখে টানা শো নিয়ে গেছে তার ব্যস্ততা।

এদিকে, সর্বশেষ বেলাল খানের সঙ্গে ‘ভালোবাসা কেন যে এমন হয়’ শীর্ষক একটি গান করেছিলেন এ গায়িকা। মাসখানেক আগে প্রকাশ হওয়া এ গানটি বেশ প্রশংসা কুড়িয়েছে। এর আগে বিজয় দিবসের একটি গান নিয়েও হাজির হয়েছিলেন তিনি। বর্তমানে একাধিক নতুন গান নিয়ে যাচ্ছে তার ব্যস্ততা।

লিজা বলেন, মূলত ব্যস্ততাটা এখন স্টেজ শো নিয়ে। মাঝে রাজনৈতিকসহ বিভিন্ন কারণে শো আয়োজন কম হয়েছে। তবে এখন আগের তুলনায় দেশের বিভিন্ন স্থানে স্টেজ শো আয়োজন হচ্ছে। এটা শিল্পী-মিউজিশিয়ানদের জন্য একটি ভালো খবর। আমি নিজেও গত কিছুদিন ধরেই টানা শো নিয়ে ব্যস্ত আছি। আগামী ঈদ পর্যন্ত এই ব্যস্ততাটা চলবে। নতুন গানের কী খবর?

আরও পড়ুন

তিনি বলেন, নতুন গান আয়োজন চলছে। আমি মূলত আমার ইউটিউব চ্যানেলের জন্য যে গানগুলো করি সেগুলো বাণিজ্যিক বিবেচনায় করি না। নিজের মনের মতো গানই সেখানে প্রকাশ করি। সেরকম একাধিক গানের কাজ এখন চলছে। আশা করছি, দ্রুতই শ্রোতা-দর্শকদের হাতে নতুন গান তুলে দিতে পারবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: জামায়াত আমির

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী

সন্ধ্যার মধ্যে দেশের ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কবার্তা

প্রশাসন ক্যাডারের ১২ কর্মকর্তাকে বদলি

স্থানীয় সরকার নির্বাচনে জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি এনসিপির