ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০৩:৫৮ পিএম

খারাপ পার্টনার থাকার চেয়ে না থাকা বেটার : শবনম ফারিয়া

খারাপ পার্টনার থাকার চেয়ে না থাকা বেটার : শবনম ফারিয়া, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ছোটপর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি চলমান নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন তিনি। এবার নিজের করা এক মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিলেন এই অভিনেত্রী। সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হন শবনম ফারিয়া। সেখানে আলাপকালে খারাপ পার্টনার থাকার চেয়ে একা থাকাই শ্রেয় বলে মন্তব্য করেন এ অভিনেত্রী। 

অভিনয় জগতের নারীদের জন্য এমন পরিস্থিতি সামলানো অনেক বেশি কঠিন ও মানসিক চাপের বলে তিনি মনে করেন। শবনমের কথায়, ‘পার্টনার যদি ভালো না হয়, তার চেয়ে পার্টনার না থাকা বেটার। একজন মেয়ের জন্য খারাপ পার্টনার হ্যান্ডেল করা মানসিকভাবে ও প্রফেশনালি অত্যন্ত স্ট্রেসফুল। বিশেষ করে অভিনয় পেশায় যেখানে অন্য চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে হয়, যেখানে চারপাশের অসংখ্য মানুষকে সামলাতে হয় এবং সবাই একনামে চেনে, সেখানে ব্যক্তিগত জীবন ঠিক থাকা জরুরি।’

আরও পড়ুন

 তিনি আরও উল্লেখ করেন, একজন মানুষ যখন নিজে ডিপ্রেসড থাকে, তখন যদি তার ঘরেও কোনো শান্তি না থাকে, তবে জীবনটা এতটাই দুর্বিষহ হয়ে ওঠে যে সেটা আর বেশিদিন টেনে নেওয়া সম্ভব হয় না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খারাপ পার্টনার থাকার চেয়ে না থাকা বেটার : শবনম ফারিয়া

নেইমারকে নিয়ে স্বস্তির খবর

কারাগারে অভিনেতা জাহের আলভী

নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী নানা উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে : সেনাপ্রধান

ইরানের সঙ্গে সমঝোতা ওয়াশিংটনের জন্য একটি ব্যর্থতার দলিল : গালিবাফ