ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০১:১৮ পিএম

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী, ছবি: সংগৃহীত।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সব পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে। এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে। সরকার এখানে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে এবং এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ সংস্কারের পথরেখা তৈরি করা সম্ভব হবে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরতে হবে, যাতে সেগুলো সংশোধনের সুযোগ সৃষ্টি হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

ইরানের কাছে কিছু ক্ষেপণাস্ত্র থাকা অন্যায় হবে না : ট্রাম্প

উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু কলম্বিয়ার 

মুন্সীগঞ্জে ঘুম থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আবারও বেড়েছে স্বর্ণের দাম

সমঝোতা স্মারকে সই করেছেন ট্রাম্প-পেজেশকিয়ান