এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডা. শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে এসএসসি, দাখিল ও সমমানের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান এমপি।
আজ বৃহস্পতিবার তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিরোধীদলীয় নেতা পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা ও ভালোভাবে পরীক্ষা দিয়ে সফলতার জন্য মহান রবের দরবারে দোয়া করেন।
এসময় তিনি কেন্দ্র সচিবকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন এবং পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতারা।
আরও পড়ুনপরে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে স্থানীয় জামায়াত কর্তৃক কেন্দ্রের বাইরে স্থাপিত অভিভাবকদের বসার জন্য ছাউনি এবং তৃষ্ণার্তদের জন্য সুপেয় পানির ব্যবস্থাপনাও তিনি পরিদর্শন করেন এবং অভিভাবকদের সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






