ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০২:৫৪ দুপুর

কুড়িগ্রামের রাজারহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান শ্রমিকের

কুড়িগ্রামের রাজারহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান শ্রমিকের, ছবি: প্রতিকী।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ট্রাকের ধাক্কায় সাজু মিয়া (৫০) নামের এক ভ্যান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজারহাট-নাজিমখান সড়কের মিলেরপাড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু মিয়া উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক মিলেরপাড় গ্রামের মৃত শরিয়ত উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিমখান থেকে রাজারহাটগামী একটি মালবোঝাই ট্রাক মিলেরপাড় বাজারে পৌঁছালে পথচারী ভ্যানশ্রমিক সাজু মিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, দুপুর ১২টার দিকে তিনি বাড়ি থেকে হেঁটে বাজারের দিকে আসছিলেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহতের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। এছাড়া দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান শ্রমিকের

কাপ্তাইয়ে পাঁচ ইউনিটের মধ্যে একটিতে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন 

দল জিতলেও দুশ্চিন্তায় বার্সা-স্পেন!

যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে মধ্যপ্রাচ্য ছাড়লো ইরানি তেলবাহী জাহাজ

প্রধানমন্ত্রীর অনুদানে ইরানে পাঠানো হচ্ছে চিকিৎসা সামগ্রী

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল