ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০৪:০৭ দুপুর

নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যাকাণ্ডের প্রধান আসামি সহ ৩ কে জগন্নাথপুর থেকে গ্রেফতার

নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যাকাণ্ডের প্রধান আসামি সহ ৩ কে জগন্নাথপুর থেকে গ্রেফতার

নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে সরকারি জায়গা দখল বেদখলকে কেন্দ্র সংঘটিত সংঘর্ষে কলেজ ছাত্র মঞ্জুর মিয়া হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামী হেলাল মিয়াসহ ৩ জনকে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
 
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। 
 
ধৃত হেলাল মিয়া ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। অপর ২ জন হলো নাসির মিয়া ও মাসুম মিয়া। তারা উভয়ই করগাওঁ ইউনিয়নের বেগমপুর গ্রামের বাসিন্দা।
 
পুলিশ সুত্রে জানাযায়, মঞ্জুর মিয়া হত্যাকান্ডের পর থেকেই নবীগঞ্জ থানা পুলিশ জড়িতদের গ্রেফতারে হণ্যে হয়ে খোঁজে। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকা থেকে মামলার প্রধান আসামী হেলাল মিয়া, তার সহযোগি নাসির মিয়া ও মাসুম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ঘটনার ৫ ঘন্টার ব্যবধানে পুলিশ আরও ২ জনকে সিলেট থেকে গ্রেফতার করে। এ পর্যন্ত উক্ত হত্যা মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
উল্লেখ্য, উপজেলার করগাওঁ ইউনিয়নের বেগমপুর এলাকায় সরকারী জায়গা দখল-বেদখল নিয়ে (১৯ এপ্রিল) রবিবার সকালে ধৃত আসামী হেলাল মিয়ার নেতৃত্বে একদল লোক খলিলুর রহমানের বাড়িতে হামলা করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধেঁ। এতে প্রতিপক্ষের আঘাতে খলিলুর রহমানের কলেজ পড়ুয়া ছেলে মঞ্জুর মিয়া নিহত হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরখাস্ত হলেন চেলসির প্রধান কোচ

যুক্তরাষ্ট্রের সংরক্ষিত যুদ্ধাস্ত্রের বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে : সিএসআইএস

নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যাকাণ্ডের প্রধান আসামি সহ ৩ কে জগন্নাথপুর থেকে গ্রেফতার

ইরানের জায়গায় ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার প্রস্তাব!

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫, পাল্টা হামলা হিজবুল্লাহর

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১