ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০৩:৪৯ দুপুর

ইরানের জায়গায় ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার প্রস্তাব!

ইরানের জায়গায় ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার প্রস্তাব!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার প্রস্তাবে ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ট্রাম্পের এক দূত প্রস্তাব দিয়েছেন, বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করা হোক।

প্রস্তাবটি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছেও উত্থাপন করা হয়েছে বলে জানা গেছে। এতে করে আগে থেকেই সংবেদনশীল এই বিষয়টি নতুন করে রাজনৈতিক মাত্রা পেয়েছে। এর আগে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ইরান তাদের ম্যাচ অন্য দেশে সরানোর সম্ভাবনার কথা তুলেছিল, তবে ফিফা জানিয়েছে, সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জামপোল্লি এই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি ট্রাম্প ও ইনফান্তিনোকে প্রস্তাব দিয়েছি, ইরানের জায়গায় ইতালিকে বিশ্বকাপে নেয়া হোক। আমি ইতালীয় বংশোদ্ভূত, যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে আজ্জুরিদের দেখতে পারা স্বপ্নের মতো হবে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে তাদের যোগ্যতাও রয়েছে।’

তবে এখন পর্যন্ত এটি কেবল একটি প্রস্তাব হিসেবেই রয়েছে। এ বিষয়ে ফিফা বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বর্তমান পরিস্থিতিতে ইরান বিশ্বকাপে অংশ নিচ্ছে বলেই ধরা হচ্ছে। দলটি ইতোমধ্যে যোগ্যতা অর্জন করেছে এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে। যদিও আগে মেক্সিকোতে ম্যাচ সরানোর অনুরোধ জানানো হয়েছিল, ফিফা স্পষ্ট করেছে যে সব ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক এক সফরে ইনফান্তিনো ইরান দলের প্রস্তুতি স্বাভাবিকভাবেই চলছে বলেও নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ইরানের কর্মকর্তারাও জানিয়েছেন, তারা ফিফা’র চূড়ান্ত সিদ্ধান্ত মেনে চলবেন এবং প্রস্তুতি চালিয়ে যাবেন। যদি কোনো দল সরে দাঁড়ায়, সেক্ষেত্রে বিকল্প দল নির্ধারণের ক্ষমতা ফিফা’র হাতে রয়েছে। তবে সাধারণত সংশ্লিষ্ট মহাদেশীয় সংস্থাগুলো নিজেদের অঞ্চল থেকেই বিকল্প দল চায়। এই ক্ষেত্রে এশিয়ান ফুটবল কনফেডারেশন সম্ভবত আরেকটি এশীয় দলকেই ইরানের জায়গায় চাওয়ার দাবি তুলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জায়গায় ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার প্রস্তাব!

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫, পাল্টা হামলা হিজবুল্লাহর

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

বগুড়ার শাজাহানপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

মাদারীপুরে ধারের টাকা ফেরতকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডা. শফিকুর রহমান