ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বালতির পানিতে ডুবে ডুমুর রাণী নামের ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জাবরহাট ইউনিয়নের দক্ষিণ মালঞ্চ গ্রামে ঘটনাটি ঘটে। ডুমুর রাণী ওই গ্রামের সন্তোষ কুমার রায়ের মেয়ে।
জানা যায়, সকালে শিশুটির মা রান্নাঘরে কাজে ব্যস্ত এবং বাবা ঘরের ভেতর ছিলেন। এসময় ডুমুর রাণী বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সে বাড়ির নলকূপের পাশে থাকা পানির বালতি নিয়ে খেলতে গিয়ে ভেতরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে বালতির পানিতে ছটফট করতে দেখে দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনপীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে শিশুটির বাবা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন। তদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন








